বিবি সাহেবিনির দরগাহ
সুখানপুকুর, সোনাতলা, বগুড়া
24°56'25.4"N 89°30'30.3"E
সাহেবিনি বিবির দরগাহ আনুমানিক ১৬ শতকে নির্মিত। এটি মুঘল স্থাপত্যশৈলীর অনুকরণে নির্মিত পুরান স্থাপনা। সাহেবিনি বিবি একজন ধর্মপ্রাণ সাধক নারী ছিলেন। তিনি যেন নির্বিঘ্নে ইবাদত-বন্দেগি করতে পারেন সে জন্য তাঁর স্বামী দেওয়ান আকন্দ দুই কক্ষবিশিষ্ট দরগাহটি নির্মাণ করেন। দরগাহর একটি কক্ষ গম্বুজবিশিষ্ট এবং মসজিদ সদৃশ, অন্যটি কুঁড়েঘরের মত।(তথ্য কৃতজ্ঞতা - আজিম খান তুহিন)
0 মন্তব্যসমূহ